ঈদযাত্রায় বসিলা ও কাঞ্চন ব্রিজ থেকে ছাড়বে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

ঈদ উপলক্ষে ঢাকার সদরঘাটে যাত্রীর চাপ কমাতে এবং নৌপথে যাতায়াত সহজ করতে বছরের বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি জানায়, এ বছর ঈদে বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট ও পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। আগামী মঙ্গলবার থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ১২ দিন এই লঞ্চগুলো যাত্রীদের পরিবহন করবে। বিশেষ লঞ্চ সার্ভিসে বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ চলাচল করবে।

উদ্যোগের অংশ হিসেবে টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা প্রদান করা হবে। এছাড়া, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এবং বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি, যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে যাতে সার্বিক যাত্রা নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *