জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ছবি- সংগৃহীত।

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

কারাগার থেকে বের হওয়ার পর আবুল সরকার প্রথমে রিকশায় করে মূল ফটকে আসেন এবং পরে একটি সাদা রঙের হাইচ গাড়িতে করে সেখান থেকে চলে যান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় মুক্তির পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এর আগে গত ৫ এপ্রিল তার করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যা পরবর্তীতে মঞ্জুর হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *