হাম ও উপসর্গে দুই মাসে ৪৭৫ শিশুর মৃত্যু

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে, আর বাকি নয়জনের ক্ষেত্রে হামের উপসর্গ ছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব অনুযায়ী, গত ১৮ মে সকাল ৮টা থেকে ১৯ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে এই সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৩৯৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *