নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

রোববার দুপুর ১টার দিকে ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলারসংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় নিজেদের কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি।

1 Min Read

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালী পাড়ার অংক্যমং তংচঙ্গ্যা (৪০), শৈফুচিং তংচঙ্গ্যা (৩২) ও চিংক্য তংচঙ্গ্যা (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই তিন ব্যক্তি তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় নিজেদের কলাবাগানে কাজ করতে যান। এ সময় সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অংক্যমং তংচঙ্গ্যার মৃত্যু হয়।

পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণ ঘটে। এতে শৈফুচিং তংচঙ্গ্যা ও চিংক্য তংচঙ্গ্যাও নিহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *