টেকসই শিল্পায়নে স্বীকৃতি: গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

২০২৫ সালের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ এর জন্য দেশের ১৬টি শিল্পখাত থেকে ৩০টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতা অর্জনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

আগামী মঙ্গলবার (২৪ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে শিল্প খাতের নেতারাও উপস্থিত থাকবেন।

এ বছর পুরস্কারের জন্য গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স, চা, গাড়ি উৎপাদন, স্টিল, সিমেন্ট, শিপ ব্রেকিং ও বিল্ডিংসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো মনোনীত হয়েছে, যা দেশের শিল্প খাতের বৈচিত্র্য ও পরিবেশ সচেতনতার প্রতিফলন ঘটায়।

গার্মেন্টস খাত থেকে ঢাকা টেক্সটাইল লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন, তারা সিমা অ্যাপারেলস, আউকো টেক্স এবং স্কয়ার ফ্যাশনস পরিবেশবান্ধব উৎপাদনের জন্য স্বীকৃতি পাচ্ছে।

টেক্সটাইল খাতে টেকসই উৎপাদনের জন্য মনোনীত হয়েছে আকিজ টেক্সটাইল, পায়োনিয়ার ডেনিম, কেডিএস টেক্সটাইল মিলস এবং ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং।

ইলেকট্রনিকস খাতে রয়েছে ট্রান্সকম ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

খাদ্য ও পানীয় খাতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড মনোনয়ন পেয়েছে। চা শিল্প খাতে রয়েছে জেরিন টি গার্ডেন ও মির্জাপুর টি গার্ডেন।

গাড়ি উৎপাদনে প্রগতি ইন্ডাস্ট্রিজ, ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে অ্যাডজি ট্রিমস, চামড়া শিল্পে সুভিনিয়ার্স ফুটওয়্যার, পাট শিল্পে কারুপণ্য রংপুর, টাইলস খাতে এক্স সিরামিকস মনোনীত হয়েছে।

কসমেটিকস খাতে রিমার্ক এইচবি এবং স্কয়ার টয়লেটরিজ, ওষুধ শিল্পে এফকেএফ ফার্মাসিউটিক্যালস মনোনীত হয়েছে।

- Advertisement -

শিপ ব্রেকিং খাতে পিএইচপি শিপ ব্রেকিং এবং কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড, শিপ বিল্ডিং খাতে খুলনা শিপইয়ার্ড, স্টিল শিল্পে বিএসআরএম স্টিলস এবং সিমেন্ট শিল্পে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

এই উদ্যোগ সরকারের পরিবেশবান্ধব শিল্পায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে অঙ্গীকারের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *