নওগাঁয় সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ ইন, সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি

By সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :

4 Min Read

নওগাঁয় পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৮ জন নারী পুরুষ কে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং সাপাহার সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করে বিএসএফ এর কর্তব্যরত সদস্যরা।

এদিকে ধামইরহাট উপজেলার সাতনা পাড়া সীমান্ত পিলার ২৭১/১ এস এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। শুক্রবার (৮ আগস্ট) ভোর পৌনে তিনটার দিকে পুশ ইন ও আটকের এই ঘটনা ঘটে।

অপরদিকে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘন্টা হাসপাতালে বসে রেখেও ছবি এবং তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এছাড়া বিজিবির হোয়াটসঅ্যাপ গ্রুপেও তথা দিয়ে সহযোগিতা করেনি তারা। ফোন করলেও রিসিভ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল শুক্রবার ৮ ভোর পৌনে ৩ টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতনা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবকসহ ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) ও মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ে রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ,(০৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)।

সাপাহার সীমান্তে পুশইন, নারী ও দুই শিশুসহ চারজন আটক

আটককৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) তাদের বিমানযোগে পুন বিমানবন্দর দিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করায়। বিজিবি টহলদল বাংলাদেশ সীমান্তের ভিতরে তাদের ঘুরাঘুরি করতে দেখে আটক করে।

এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমাম জাফর বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

এদিকে শুক্রবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে নওগাঁর সাপাহার আইহাই বামনপাড়া সীমন্ত এলাকা দিয়ে ভোর চারটার দিকে ২ জন নারী এবং ২ শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সাপাহার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার উথুলি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই থানার চানপুর গ্রামের বলাম সিকদারের স্ত্রী রূপালি (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আড়াই বছর বয়সী শিশু রমজান ও শিশু চাদনী (৮)।

অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ভোর সাড়ে চারটার দিকে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *