রাজশাহীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

By সজল মাহমুদ, রাজশাহী:

1 Min Read

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী গণসংযোগ করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজপাড়া থানার উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের বোয়ালিয়া থানা আমির ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক মতি, নায়েবে আমির আমিনুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড আমির সাজ্জাদ হোসেন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ মিলন, যুব বিভাগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম পারভেজসহ জামায়াত, যুব ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আসরের নামাজ শেষে কলাবাগান ও হেতেমখাঁ এলাকায় শুরু হয়ে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে হেতেমখাঁ ছোট মসজিদ, জাদুঘর মোড়সহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষ হয়।

গণসংযোগে অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সৎ নেতৃত্ব অপরিহার্য। সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হলে মুসলিম ও অমুসলিম—সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি আরও বলেন, “যুবসমাজ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে। নির্বাচনে জয়ী হতে পারলে কর্মসংস্থান বাড়ানো হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *