তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: সালাহউদ্দিন

জাফর আলম, কক্সবাজার :

2 Min Read

বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৯ জুন) বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধনকালে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে।

তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গনতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গনতন্ত্রের ঠিকানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপি সহ সকল জাতীয়তাবাদী গনতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গনতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সালাহউদ্দিন আহমেদ জুলাই গনঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *