আগামী বছর সরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যা গতবারের তুলনায় কম খরচে নির্ধারণ করা হয়েছে।
বিমান ভাড়া কমায় এবার হজযাত্রীরা প্রায় ১১ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করবেন।
গত হজ মৌসুমে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এ খরচ ছিল ন্যূনতম ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
নতুন প্যাকেজে সর্বনিম্ন খরচ (প্যাকেজ-৩) ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, যা আগের সর্বনিম্ন খরচের তুলনায় প্রায় ১১ হাজার টাকা কম।
এ ছাড়া হজ প্যাকেজ-১ (বিশেষ) এ খরচ হবে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

