অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা: নৌবাহিনীর হাতে আটক ২৭৩

জাফর আলম,কক্সবাজার:

1 Min Read

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট এবং মানবপাচারচক্রের ১০ সদস্যকেও আটক করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আটক করে। নৌবাহিনীর মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দালালচক্রের মাধ্যমে তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন।

বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নৌবাহিনীর মিডিয়া উইং আরও জানায়, গভীর সমুদ্রে এভাবে যাত্রা করলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর অভিযানের ফলে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।আটক বোট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে নৌবাহিনী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *