শীর্ষ ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। বৈঠকে দেশের শিল্প, বাণিজ্য ও রপ্তানি খাতের শীর্ষ পর্যায়ের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল।

এ ছাড়া উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ ও বর্তমান সভাপতি তাসকিন আহমেদ।

এ ছাড়া বিভিন্ন খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *