মঙ্গলবার থেকে যে দামে পণ্য বিক্রি করবে টিসিবি

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ।

সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষদের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) ট্রাকে পণ্য বিক্রি চলবে।

দেশজুড়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাক কাজ করবে। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য ৭টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি ৫৫টি জেলা শহরে ৫টি করে ট্রাক বসানো হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। এই উদ্যোগে প্রায় ৩৫ লাখ মানুষকে ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

মূল্য নির্ধারণ : 

ভোজ্যতেল: সর্বোচ্চ ২ লিটার, প্রতি লিটার ১১৫ টাকা, চিনি: সর্বোচ্চ ১ কেজি, প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল: সর্বোচ্চ ২ কেজি, প্রতি কেজি ৭০ টাকা, ছোলা: সর্বোচ্চ ১ কেজি, প্রতি কেজি ৬০ টাকা, খেজুর: সর্বোচ্চ আধা কেজি, ১৬০ টাকা।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। ফেব্রুয়ারি মাসে ৪০,৩০০ মেট্রিক টন এবং মার্চে ৩৩,০০০ মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে। এই সুবিধার পাশাপাশি তারা অতিরিক্তভাবে ছোলা ও খেজুরও ক্রয় করতে পারবেন।

টিসিবি জানিয়েছে, সাধারণ ভোক্তারা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *