স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার জানিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।

এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ভ্যাট সিস্টেমে চালু করা ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’-এর মাধ্যমে প্রতিষ্ঠান বাছাই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছে। মডিউলে নির্ধারিত ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে। কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপ নেই, ফলে অডিট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক তালিকা ইতোমধ্যেই এনবিআর-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনবিআর আশা করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর মাধ্যমে ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা, কার্যকারিতা ও নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি করদাতাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধেও সাহায্য করবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *