হামের প্রকোপ চলা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুতফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন।
রিটে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি হামের কারণে দেশে ৪৭ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হোক। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়ে রুল জারি করার আবেদনও করা হয়েছে।
আইনজীবী লুতফে জাহান পূর্ণিমা জানান, রিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনার জন্য আবেদন করা হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ এ রিটের শুনানি করতে পারে।
