আগারগাঁও এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর আগারগাঁও ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুন রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স  এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *