ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলার আহ্বান ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমাকে ‘ সম্পূর্ণভাবে বন্ধ’ ধরে নিতে সব এয়ারলাইনস ও সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি এ সতর্কবার্তা দেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, সব এয়ারলাইনস, পাইলট, মাদক কারবারি এবং মানব পাচারকারীদের উদ্দেশে বলছি অনুগ্রহ করে ভেনেজুয়েলা সংলগ্ন আকাশপথকে পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। তবে এই মন্তব্যের অর্থ বা এর পেছনের কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

সম্প্রতি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার ঠেকাতেই এই ব্যবস্থা; অন্যদিকে কারাকাস বলছে, মাদুরো সরকারকে উৎখাত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি ‘মাদকবাহী’ নৌযানে অভিযান চালিয়েছে, যাতে প্রাণ গেছে ৮০ জনের বেশি মানুষের। এসব নৌযান ভেনেজুয়েলার বলে দাবি করা হচ্ছে।

এদিকে, অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশপথে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়। বাড়তি সামরিক তৎপরতা এবং নিরাপত্তা অবনতির কথা উল্লেখ করে তারা এ সতর্কতা দেয়।

এর পরপরই দক্ষিণ আমেরিকার আকাশপথে চলাচলকারী ছয়টি বড় এয়ারলাইনস ইবেরিয়া, টিএপি, অ্যাভিয়াঙ্কা, ল্যাটাম, গোল ও তার্কিশ এয়ারলাইনস ভেনেজুয়েলাগামী ফ্লাইট স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে এসব এয়ারলাইনসকে নিষিদ্ধ ঘোষণা করে কারাকাস। ভেনেজুয়েলার অভিযোগ, এসব কোম্পানি মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতা করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *