মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে বেইজিং সফর করবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার জানান, সফরের সময় শেহবাজ চীনের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করবেন। মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের ন্যায়সম্মত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকে সমর্থন করবে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে পাকিস্তান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার তেহরান সফর করেছেন।
বেইজিংয়ে পাকিস্তানের সফর চীনের সঙ্গে মার্কিন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সম্প্রতি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এই মাসেই চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
