আন্দোলনে সাড়া দিল সরকার, জবিতে অস্থায়ী হল নির্মাণ ও বাজেট বৃদ্ধির ঘোষণা

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

2 Min Read

টানা তিন দিনের অবস্থান কর্মসূচি ও অনশনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। এরপর শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নিজ হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

ঘোষণাটি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, “শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়িয়ে শিক্ষার্থীদের প্রথম দাবি মেটানো হচ্ছে। পাশাপাশি আবাসন সংকট দূর করতে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের কাজও অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে, যার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।”

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “আজ সারাদিন আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে ইউজিসি সবসময় পাশে আছে এবং থাকবে। একসাথে বসেই আমরা সব সমস্যার সমাধান করব। শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।”

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি নিজেই পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আমাদের চতুর্থ দাবি ছিল— শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”

আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *