আহমেদিনেজাদকে ঘিরে মৃত্যুর গুজব, নীরব তেহরান

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ঘিরে মৃত্যুর গুজব নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) দাবি করেছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ খবর এখনো পর্যন্ত ইরানের প্রভাবশালী কোনো রাষ্ট্রীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নিশ্চিত করেনি।

এদিকে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল রোববার এক প্রতিবেদনে জানায়, ইরানে পরিচালিত সাম্প্রতিক হামলায় আহমেদিনেজাদ তার নিজ বাসভবনে নিহত হয়েছেন। তাদের প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে ইরানের সরকারও আহমেদিনেজাদের মৃত্যুর বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি, ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।

উল্লেখ্য, আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কঠোর ও কট্টরপন্থী অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিলেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সরকারের টানাপোড়েন ছিল তীব্র।

২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ তার শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *