নবীনদের রাজনীতির বদলে গবেষণায় মনোযোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ত না করাই শ্রেয়। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর রেসিডেন্সি প্রোগ্রামে নবভর্তি চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, এক জরিপে দেখা গেছে ৮১ শতাংশ শিক্ষার্থী মনে করেন রাজনীতি তাদের শিক্ষাজীবনে ব্যাঘাত সৃষ্টি করে। তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি না করে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে হবে। নতুন চিকিৎসকদের দক্ষতা বাড়াতে গবেষণায় আরও মনোযোগী হওয়ার সুযোগ তৈরি করারও তাগিদ দেন তিনি।

তিনি বলেন, চিকিৎসা পেশায় শেখার শেষ নেই। শুধু বইভিত্তিক জ্ঞান নয়, রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রমের মধ্য দিয়েই একজন চিকিৎসক পরিপূর্ণতা অর্জন করেন। এ সময় তিনি চিকিৎসকদের মানবিক আচরণ, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং হাসিমুখে রোগীদের সঙ্গে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান। এর পেছনে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি চিকিৎসকদের আচরণও একটি কারণ হতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

সরকারপ্রধানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সরল জীবনযাপন ও জনকল্যাণমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছেন। মলিকুলার ল্যাব স্থাপন এবং চিকিৎসকদের আবাসন সুবিধা উন্নয়নের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর ৬৬ একর জায়গা নিয়ে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নেও আগ্রহের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *