ইন্টারনেট ব্লক ও গণহত্যা মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার তাদের অব্যাহতির আবেদন বাতিল করে এই আদেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

এদিন ট্রাইব্যুনালে জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন এবং অভিযোগ গঠনের সময় তাকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি এ মামলায় দোষী কিনা। জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচারের আবেদন করেন।

সজীব জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনজুর আলম উপস্থিত ছিলেন, আর জুনায়েদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন। ট্রাইব্যুনাল তাদের দুজনের বিরুদ্ধে তিনটি অভিযোগের চার্জ গঠন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *