বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প্রসারণ) আইন ২০২০-এর ধারা ৩০(সি) এবং দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের আলোকে শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিমানের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়েছে।
