একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ফাইল ছবি।

ক্ষমতায় যেতে একটি  ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়েছে। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং অন্য দেশের একটি দলের শাখা হিসেবে কাজ করছে।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, কোনো সম্প্রদায়ের বড় উৎসব সবার জন্য আনন্দের। উৎসব বিভাজন সৃষ্টি করে না, বরং মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেয়। ধর্ম ভিন্ন হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই।

সরকারকে আক্রমণ করে রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। অথচ বাংলাদেশের সৌন্দর্য হলো—সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে। এজন্যই সব ষড়যন্ত্র নস্যাৎ করা যাচ্ছে।

তিনি আরো বলেন, এখনো নানা ষড়যন্ত্র চলছে। পূজার সময়কে কাজে লাগিয়ে প্রত্যন্ত এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহুকাল ধরে একটি পক্ষ এ কাজে মদদ দিয়ে আসছে। দেশের এক ইঞ্চি জমির প্রতি কেউ কুনজর দিলে তার চোখ উপড়ে ফেলা হবে। এ দেশে হিন্দু-মুসলিমের কোনো বিভেদ নেই—খাবার, পোশাক, সংস্কৃতি ও চিন্তায় আমরা এক।

অগ্নিগর্ভ খাগড়াছড়ি, ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *