যত কম কথা তত ভালো!

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে।

মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, “কোন দল ক্ষমতায় যাবে সেটা আগে থেকে কেউ জানে কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন? কথাবার্তা সাবধানে বলাই ভালো। যত কম কথা, তত ভালো।”

তিনি আরও বলেন, “একটি দলই সরকার গঠন করবে এভাবে ভাবা ঠিক নয়। পুলিশ প্রশাসন যে দলের পক্ষে থাকবে সেটা নিশ্চিত নয়। অন্য দলও সরকার গঠন করতে পারে। তাই আগে থেকে অনুমান করে কোনো ভুল করবেন না।”

রুমিন ফারহানা নিজস্ব প্রতীক ‘হাঁস’কে উল্লেখ করে বলেন, “হাঁস হলো সততার ও সাহসের প্রতীক। আমার কোনো হাইকমান্ড নেই। ভোট দিতে গিয়ে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন নেই।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *