ওমানি রেসিডেন্ট কার্ড: এখন থেকে সর্বোচ্চ তিন বছরের মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে। সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মে নির্ধারিত ফি দিয়ে প্রবাসীরা এক, দুই বা তিন বছরের মেয়াদের রেসিডেন্ট কার্ড নিতে পারবেন।

ওমানি নাগরিকদের ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদও বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। ফি নির্ধারণ করা হয়েছে—এক বছরের জন্য ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল।

তবে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তনের জন্য দিতে হবে ২০ রিয়াল। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট ও আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।

সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন ওমানের প্রবাসী বাংলাদেশিরা। ২০২৫ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে কর্মরত ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে আছেন ৩ লাখ ৪৯ হাজার বাংলাদেশি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *