সিলেটে শুরু হচ্ছে বিডিনগ-২০ সম্মেলন, থাকছে কারিগরি প্রশিক্ষণ

1 Min Read

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে চারদিনব্যাপী “বিডিনগ-২০ সম্মেলন ও কর্মশালা”। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে আয়োজিত এই সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

১১ থেকে ১৩ নভেম্বর চলবে কারিগরি কর্মশালা, আর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সম্মেলন।

সম্মেলনে উপস্থিত থাকবেন বিডিনগের সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ খাতসংশ্লিষ্ট আরও অনেকে।

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, এবং অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের আইএসপি খাত আরও শক্তিশালী হবে এবং সাইবার অবকাঠামো উন্নত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *