নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল তাদের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বুধবার রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহিদ আহমাদ আব্দুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল বিশ্বাস করে, এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা নিশ্চিত করা আরও সুদৃঢ় করবে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *