বিসিবির সঙ্গে অংশীদারত্ব নবায়ন করল কোকা-কোলা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল বেভারেজ ও ড্রিংকিং পার্টনার হিসেবে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে কোকা-কোলা। নতুন এই চুক্তির মাধ্যমে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সঙ্গে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব অব্যাহত থাকবে।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

বিসিবির পক্ষে চুক্তিতে উপস্থিত ছিলেন বোর্ডের মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব মাসুদুজ্জামান ও মার্কেটিং কমিটির ভাইস চেয়ারম্যান এবং মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী। কোকা-কোলার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী এবং কান্ট্রি হেড ও ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি মমশাদ আলী খান।

২০২৪ সালে প্রথমবারের মতো দুই বছরের জন্য বিসিবির সঙ্গে অংশীদারত্বে যুক্ত হয়েছিল কোকা-কোলা। নতুন চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরও দুই বছর বাড়ানো হলো।

চুক্তি নবায়ন উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগ ও ঐক্যের অন্যতম প্রতীক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই অংশীদারত্ব অব্যাহত রাখতে পেরে তারা আনন্দিত এবং দেশের কোটি ক্রিকেটপ্রেমীর প্রিয় খেলাটির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, কোকা-কোলাকে আবারও অংশীদার হিসেবে পেয়ে বোর্ড সন্তুষ্ট। তাঁর মতে, প্রতিষ্ঠানটির ধারাবাহিক সমর্থন ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *