‘কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই’ ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি আগামী ১৩ জুন সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকের নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি (এজেন্ডা) নির্ধারিত নেই। তবে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

শফিকুল আলম বলেন, ‘তারেক রহমান বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা, আর অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান। তাঁদের মধ্যে আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘১৩ জুন শুক্রবার সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সময় ও স্থান নিশ্চিত হলেও আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণভাবে তাঁদের উপর নির্ভরশীল।’

এই বৈঠককে কেন্দ্র করে দেশ ও বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে অনেকে এটি দেখছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *