খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি :

1 Min Read
মো. শামীম

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৪২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের বাসিন্দা, আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করছিলেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *