আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করি
১. নিয়মিত ANC ভিজিটের গুরুত্ব
• অন্তত ৮ বার চিকিৎসক/স্বাস্থ্যকর্মীর কাছে ভিজিট করুন
• রক্তচাপ, রক্ত, প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জটিলতা আগেই শনাক্ত হয়
• নিয়মিত ANC মা’কে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে
২. স্বাভাবিক প্রসবের উপকারিতা বোঝান
• কম ঝুঁকি, কম খরচ
• মা ও শিশু দুজনের দ্রুত সুস্থতা
• ভবিষ্যতে গর্ভধারণে কম জটিলতা
৩. জন্ম পরিকল্পনা (Birth Plan) তৈরি করুন
• ANC-এর সময়ই পরিবারসহ আলোচনা করে পরিকল্পনা তৈরি করুন
• স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিন, শুধু চিকিৎসাগত প্রয়োজনে সিজার
৪. স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকে সম্পৃক্ত করুন
• স্বামী/শাশুড়ি ও পরিবারের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ
• পরিবারকে জানাতে হবে, সব সময় সিজার করা দরকার হয় না
৫. কমিউনিটি পর্যায়ে প্রচার বাড়ান
• কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও মিডিয়ার মাধ্যমে প্রচার
• বাস্তব উদাহরণ ও ভিডিওর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন
ডা. তমা রানী পাল
