গলাচিপায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ

জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি:

1 Min Read

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের কাটাখালি বাজার ক্রিড়া ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন সোমবার বিকেল পাঁচটার সময় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

খেলা শুরুর প্রথমেই প্রধান অতিথি বিজয়ীদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন রতনদি তালতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড একাদশ ও ৮ নং ওয়ার্ড একাদশ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জনগণ এই ফুটবল খেলা উপভোগ করেন। ৫০ মিনিট খেলা শেষে কোন দল গোল করতে পারেনি, পরে টাইব্রেকারের মাধ্যমে ৭ নং ওয়ার্ড একাদশ ৩-১ গোলে বিজয়ী হন।

উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম মোল্লা সভাপতি কাঁটাখালী বাজার ক্রীড়া ক্লাব। সঞ্চালনায় ছিলেন মোঃ আল আমিন মাতুব্বর সাধারণ সম্পাদক কাটাখালি বাজার ক্রিড়া ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *