চিকনিকান্দি কলেজ এডহক কমিটির পরিচিতি সভা

 পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read

পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি কলেজ এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

বুধবার বেলা ১১টায় চিকনিকান্দি কলেজ কার্যালয়ের আয়োজনে চিকনিকান্দি কলেজের অধ্যক্ষ সমরেশ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি এ্যাভোকেট মোঃ নুরুল ইসলাম জাহিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিকনিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি, ইদ্রিস আলী হাওলাদার, পটুয়াখালী জেলা জামায়েত ইসলামীর সদস্য মোঃ ইয়াহিয়া খান, উপজেলা বিএনপি সহ-সভাপতি হাবিবুর রহমান হিরু, সহ-সভাপতি হাফেজ জোমাদ্দার, সহ-সভাপতি আফজাল হোসেন আরিফ, উপজেলা মহিলা দল মোসাঃ লাভলী আক্তার, চিকিনিকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক বশির মুন্সি, চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যলয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক তরুন কান্তি দেবনাথ, বাউফল সরকারি কলেজ অধ্যাপক নির্মল মিত্র ও এ্যাডভোকেট আরিফুর রহমান সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাভোকেট মোঃ নুরুল ইসলাম জাহিদ বলে, কলেজকে উন্নয়ন করতে ও শিক্ষার্থীকে ভালো ভাবে পাঠদান করতে শিক্ষকের সাথে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *