সাংবাদিক অনুপস্থিতিতে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সাংবাদিকদের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত থাকায় আয়োজনটি শুরু করা যায়নি। একপর্যায়ে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিক উপস্থিতি বাড়েনি দেখে সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সংবাদ সম্মেলনের সময় হলে মন্ত্রণালয় ও একাডেমির একাধিক কর্মকর্তা সাংবাদিক উপস্থিতি পর্যবেক্ষণ করে উপদেষ্টার দপ্তরে বারবার তথ্য পাঠাচ্ছিলেন। প্রথমে ঘোষণা দেওয়া হয়, সংবাদ সম্মেলনটি দুপুর ৩টায় শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নতুন করে কেউ না আসায় সাড়ে ৩টায় তা স্থগিত করা হয়। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) একই সংবাদ সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করেছিল বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। তখনই নতুন তারিখ হিসেবে শনিবারের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, সাংবাদিক উপস্থিতি না থাকায় আজ দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হলো। নতুন সময় ঠিক হলে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *