গল টেস্টে দাপট বাংলাদেশের: শেষ দিনে এগিয়ে ১৮৭ রানে, হাতে ৭ উইকেট

2 Min Read

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে দুই ইনিংস মিলিয়ে ১৮৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। এখনও হাতে রয়েছে ৭ উইকেট।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৮৫ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান। মাত্র ১০ রানের লিড পাওয়া এই ইনিংসে মূল ভূমিকা রাখেন অফস্পিনার নাঈম হাসান। দেশের বাইরে প্রথমবার বোলিং করেই তিনি ৫ উইকেটের দুর্দান্ত কীর্তি গড়েন। লঙ্কানদের শেষ চার উইকেট মাত্র ১৫ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশকে লিড এনে দেন এই তরুণ স্পিনার।

শুক্রবার সকালে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দ্রুতই ছন্দপতন হয় তাদের। দিনের তৃতীয় ওভারে নাঈম হাসানের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা (১৯)। এরপর হাসান মাহমুদের বাইরের বলে লিটন দাসের অসাধারণ ক্যাচে ফিরেন কুসাল মেন্ডিস।

পরবর্তীতে কামিন্দু মেন্ডিস ও মিলান রাত্নায়াকে সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়লেও নাঈম ও হাসানের জোড়া আঘাতে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। কামিন্দু মেন্ডিস ৮৭ রানে থামেন লিটনের আরেকটি দারুণ ক্যাচে। শেষ দুই উইকেটও তুলে নেন নাঈম, যিনি শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ১২১ রানে ৫ উইকেট নেন।

প্রথম ইনিংসে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় এনামুল হক বিজয়কে (৪)। সাত টেস্টে তার গড় এখন মাত্র ১১। এরপর মুমিনুল হক ১৪ রান করে ফিরে যান হেলমেটে লেগে শর্ট পয়েন্টে ধরা পড়ে।

তবে সাদমান ইসলাম ও অধিনায়ক শান্ত দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন তারা। আগের ইনিংসে ব্যর্থ সাদমান এবার ১২৬ বলে ৭ চারসহ ৭৬ রানের ইনিংস খেলেন।

দিন শেষে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান—নাজমুল হোসেন শান্ত (৫৬) ও মুশফিকুর রহিম (২২)। তাদের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে খেলা হবে ৯৪ ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

- Advertisement -

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫ (কামিন্দু ৮৭, মিলান ৩৯, ধানাঞ্জয়া ১৯; নাঈম ৫/১২১, হাসান ৩/৭৪)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭৭/৩ (সাদমান ৭৬, শান্ত ৫৬*, মুশফিক ২২*)
অগ্রগতি: বাংলাদেশ এগিয়ে ১৮৭ রান, হাতে ৭ উইকেট

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *