গুলশানে ভোট দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট প্রদান। ছবি - বিএনপি মিডিয়া সেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন।

সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ কেন্দ্রে তারেক রহমানই ছিলেন প্রথম ভোটার। জাইমা রহমান এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বগুড়া-৬ আসনেও প্রার্থী হয়েছেন তিনি।

ভোটকেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ দলীয় নেতাকর্মীরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *