সারাদেশে ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ভোট, দায়িত্বে প্রায় ৮ লাখ কর্মকর্তা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনী মাঠে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তারা নির্বাচনকালীন পরিস্থিতি তদারকি করবেন।

ইসির তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মাঠে থাকবে। ৫টি জেলার ১৭টি আসনে ৫ হাজার নৌবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। বিমান বাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবে। বিজিবির ১ হাজার ২১০ প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ সদস্য দায়িত্বে থাকবেন।

এছাড়া দেশের ১০টি জেলার ১৭টি আসনের ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৫৮৫ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হবে। পুলিশ বাহিনীর ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন এবং র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আনসার বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি বিএনসিসির ১২৮টি সেকশনের ১ হাজার ৯২২ জন সদস্য দায়িত্বে থাকবেন।

নির্বাচন পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, মোট ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন।

সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *