চোখের জলে পাইলট তৌকিরকে শেষ বিদায়

সজল মাহমুদ, রাজশাহী :

1 Min Read

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে রাজশাহীতে সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয় এই শহীদ পাইলটকে। পরে রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের সময় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। চোখের জলেই প্রিয়জনকে বিদায় জানান তারা।

এর আগে দুপুর ৩টায় ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছায়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় উপশহরের ভাড়া বাসার সামনে। প্রিয়জনকে শেষবার দেখার জন্য ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। তারা তৌকিরের জীবনের নানা স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

নিহত তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। অকাল প্রয়াণে পরিবার, বন্ধু-বান্ধব এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুর্ঘটনায় স্কুলের বহু শিক্ষার্থীও প্রাণ হারিয়েছে

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *