জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে স্পিকার ও ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং এটি জাতির জন্য একটি পবিত্র স্থান। এখানে শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পিকার জানান, তিনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সে সময় তিনি আহতও হয়েছিলেন বলে উল্লেখ করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *