রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।
এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের উসকানি দেন। বৈঠকে অংশ নেওয়া প্রায় ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে পরে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
