জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, রাত ৩টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত জাহিদের পরিবার জানায়, সংঘর্ষ চলার সময় তিনি বাসা থেকে বাইরে বের হন। এ সময় একটি ককটেল এসে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *