দেশের বিভিন্ন আদালতের ২৬৪ জন বিচারককে একযোগে রদবদল করেছে আইন ও বিচার বিভাগ।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে মোট সাতটি পৃথক আদেশ জারি করে।
রদবদলকৃত বিচারকদের মধ্যে রয়েছেন—জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ এবং মেট্রোপলিটন মেজিস্ট্রেট।
প্রকাশিত আদেশগুলোর মধ্যে একটিতে সর্বোচ্চ ১৬২ জন বিচারকের নাম রয়েছে। অপর আদেশগুলোতে যথাক্রমে ৩৮ জন, ৩০ জন, ২১ জন এবং দুটি আদেশে ১২ জন করে বিচারকের নাম রয়েছে। বাকি দুটি আদেশে একজন করে বিচারককে রদবদল করা হয়েছে।
