সরকার দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় লিটারে ২ টাকা কম।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়, যা মূলত কৃষি সেচ, পরিবহণ ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য তেলে।
