টাঙ্গাইলে ট্রাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল বাবা ও দুই ছেলের

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাবা আমজাদ (৪০) এবং তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঈদুল আজহা উপলক্ষে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুরের বাড়ির পথে রওনা দিয়েছিলেন আমজাদ। পথেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ ও তার দুই ছেলে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *