বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষকদল এবং ছাত্রদলের উদ্যোগে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড ব্যাংক তৈরির উদ্যোগ নেওয়া হয়। উপজেলার ছাত্রদলের উদ্যোগে চলা দিনব্যাপী এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার কৃষকদল হাসপাতালের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করাসহ রোগী ও রোগীর স্বজনদের মধ্যে খাবার বিতরণ করে থাকে।
ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হয়।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমার নির্বাচনী এলাকায় ছাত্রদল, কৃষকদলসহ ভিন্নধর্মী আয়োজনটি করেছি। বিএনপি জনমানুষের দল, সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় চান আমরা যেনো সাধারণ মানুষের কাছে থাকি। তাদের সুখে-দুখে পাশে দাঁড়াই। সেই চিন্তা-ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়।’
