তুহিন হত্যায় সরাসরি জড়িত সাতজন গ্রেপ্তার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে শুক্রবার রাতে আটক করা হয়। তারা হলেন— ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। এর মধ্যে ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে, আল আমিনকে রাজধানীর তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলার অন্য দুই আসামি— পাবনার পাঁচবাড়িয়ার মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনার মো. শাহ জালাল (৩২)—কে ময়মনসিংহের গফরগাঁও থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়। পুলিশের মতে, গ্রেপ্তার হওয়া সাতজনই এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *