নির্বাচনের বাইরে মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও টেকেনি। তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদনটি নাকচ করেন।

এর আগে, ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদন গত ২১ জানুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।

নির্বাচন কমিশন (ইসি) গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এ বিষয়ে ইসিতে আবেদন করেছিলেন ওই আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

উল্লেখ্য, নির্বাচনী দৌড়ে মঞ্জুরুল আহসান মুন্সী ছিলেন কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী। আপিল বিভাগের এ সিদ্ধান্তের মাধ্যমে ওই আসনের নির্বাচনী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *