টেকনাফ সীমান্তে আরকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

1 Min Read

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে বাংলাদেশি দুই কিশোর। আহতরা উখিয়ায় এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্ত এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র বলেন, সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়।

একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছে। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।তিনি আরও বলেন, ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

এর আগে, ১২ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোড়ার গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর ১৩ জানুয়ারি একই সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *