ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি :

1 Min Read
ছবি - প্রতিনিধি।

ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

পিলার স্থাপনের সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কওছার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, আরডিসি প্রতীক কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

পিলার স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি শহরের খালগুলো একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব রাখতে ৯টি গুরুত্বপূর্ণ খালের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হচ্ছে। পরবর্তীতে খালগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খালের সীমানা নির্ধারণের মাধ্যমে দখল রোধ ও দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে। মোহাম্মদ মমিন উদ্দিন, জেলা প্রশাসক, ঝালকাঠি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *