কুষ্টিয়া সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কালাই পোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

সোমবার ভোর ৫টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪৬ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা।

তবে এসময় অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *